সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সব টিভি চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : প্রধানমন্ত্রী

news-image

দেশের সব টেলিভিশন চ্যানেলের পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সকল টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’ আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (এটিসিও) নেতাদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আগে কেবলমাত্র একটি টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি। আমরা ’৯৬ সালে সরকার গঠনের পর এটা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি।’ এ সময় তার সরকার সংবাদ প্রচারে স্বাধীনতা দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বৈঠককালে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে জানান, তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচার শুরুর জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কেবল টিভি সম্প্রচার কার্যক্রম ডিজিটাইজেশনের আওতায় এনে সব চ্যানেলকে পে-চ্যানেলে রূপাপন্তর করাসহ বিভিন্ন দাবিও এ সময় উপস্থাপন করেন তারা।

বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের স্বত্তাধিকারী সালমান এফ রহমান, তথ্য সচিব আবদুল মালেক, এটিসিও চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের স্বত্তাধিকারী অঞ্জন চৌধুরী, ডিবিসি চ্যানেলের স্বত্তাধিকারি ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টিভির এডিটর ইন চিফ এবং ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের উপস্থিত ছিলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক