,

‘গাল্লি বয়’ রানার লেখাপড়ার দায়িত্ব নিলেন তৌহিদ আফ্রিদি

news-image

অনলাইনে ভাইরাল ঢাকাইয়া ‘গাল্লি বয়’ রানা। যে র‌্যাপ গানের তালে তালে নিজের জীবনের ধারা বর্ণনা দিয়েছেন। তার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম এবং আশাবাদের কথা ফুটে ওঠে ‘গাল্লি বয়’ গানের তিন কিস্তিতে। রানার গান কোটি মানুষের হৃদয় নাড়া দিয়েছে। সেই রানার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন মঙ্গলবার (২৭ আগস্ট)। সেখানে দেখা যায়, তৌহিদ আফ্রিদি রানাকে খেলনা, সাইকেল কিনে দিয়েছেন।

নিজের গাড়িতে চড়িয়ে রানাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তারপর তৌহিদ আফ্রিদি তার ভিডিওতে জানিয়েছেন, ‘এইচএসসি পর্যন্ত রানার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিতে চান।’

ওই ভিডিওতে তৌহিদ আফ্রিদি এবং রানা ছাড়াও ছিলেন ‘গাল্লি বয়’-এর স্রষ্ঠা মাহমুদ হাসান তবীব। ‘গাল্লি বয়’ রানাকে আবিষ্কার করে তার লেখা গান ও সুরের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি।

আফ্রিদির ভিডিওতে তবীব জানান, তিনি কিছুদিন আগে রানাকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। কিন্তু বছরের মাঝামাঝি সময় বলে স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল না। তিনি চেয়েছিলেন আগামী জানুয়ারি মাসে রানাকে যে কোনো স্কুলে ভর্তি করাবেন। মাহমুদ হাসান তবীব নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার লেখাপড়ার খরচের পাশাপাশি রানার শিক্ষার খরচ চালানো কিছুটা কষ্ট সাধ্য হয়ে যেত বলেও জানান তিনি।

ভিডিওতে রানার লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা জানানোর পর তৌহিদ আফ্রিদি বলেন, শুধু রানা নয়, প্রতিটি পথশিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আপনারাও নিজেদের অবস্থান থেকে রানার মতো শিশুদের পাশে দাঁড়ান। কারণ, মানুষ মানুষের জন্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা