,

হজে গিয়ে ধূমপান ছাড়লেন ৩ শতাধিক হাজি!

news-image

এ বছর হজে গিয়ে ধূমপানে আসক্ত ৩১৩ হাজি সিগারেটসহ অন্যান্য মাদকের নেশা ছেড়ে দিয়েছেন। গত ৪ বছর ধরে হজ মৌসুমে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ও মিনায় ধূমপানমুক্ত কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। খবর আরব নিউজ।

সৌদি আরবের কাফা সোসাইটি। হজ মৌসুমে হজে আগমনকারীদের মধ্যে যারা ধূমপানে আসক্ত তাদের ধূমপান থেকে ফেরাতে গত ৪ বছর যাবত চেষ্টা করে যাচ্ছে। এ বছর ১ লাখ ১৩ হাজার হাজিকে এ কর্মসূচির আওতায় চিকিৎসা দেয়া হয়েছে। ধূমপানের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। হজ ও ওমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আবু গাজালাহ দাতব্য সংস্থা এবং কাফা সোসাইটি এ কর্মসূচি পরিচালনা করে আসছে।

মক্কা ও মিনায় ভ্রাম্যমান ক্যাম্পিংয়ের মাধ্যমে মানুষকে ধূমপানের ঝুঁকি ও বিপদ সম্পর্কে সচেতন হতে আহ্বান করা হয়। আর যারা ধূমপানের মারাত্মক নেশায় আক্রান্ত তাদের জন্য রাখা হয়েছে চিকিৎসার ব্যবস্থা। এ বছর ১ লাখ ১৩ হাজিকে চিকিৎসা দেয়ার পাশাপাশি তাদের ধূমপানমুক্ত করতে সিগারেটের বিকল্প হিসেবে দেয়া হয়েছে চিকিৎসা কার্ড, সচেতনতামূলক লিফলেট এবং মেসওয়াক।

হজের পবিত্র মৌসুমে সারাবিশ্ব থেকে আগত ধূমপানে অভ্যস্ত হজ পালনকারীদের মাদকের নেশা থেকে সুস্থ ও সচেতন করাই হলো এদের উদ্দেশ্য। যাতে তারা এ পবিত্র মৌসুমের এক মাসেরও অধিক সময়ের সফরে তা ছেড়ে দিতে পারে। ধূমপান বিরোধী এ কর্মসূচি মসজিদে হারাম স্কয়ারের পাশে এবং মিনায় স্থাপিত ক্যাম্পে পরিচালনা করা হয়েছে। হাজিদের ধূমপানমুক্ত করতে এ কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা