,

রংপুরে কৃষক সাত্তার হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

news-image

রংপুর ব্যুরো : দীর্ঘ ১৭ বছর পর অবশেষে রংপুরের পীরগঞ্জে কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলায় দশ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া , আবেদ আলী ও দুলা মিয়া।

আজ বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আহসান তারেক এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ জানুয়ারী রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১০ আসামীর নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ১০ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় বাদী পক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দীর্ঘ ১৭ বছর পর দশ আসামীকে দোষি সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারদন্ডের আদেশ দেন। মামলায় দশ আসামীর মধ্যে আসামী ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো। বাকী ৬ আসামী পলাতক রয়েছে। রায়ে আদালত বলেছে পলাতক আসামীরা গ্রেফতার হবার পর তাদের রায় কার্যকর হবে।
বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন অরেঞ্জ জানান, এতদিন মামলাটি অন্য আদালতে বিচারাধিন ছিলো কিছুদিন আগে বিচারের জন্য বিশেষ আদালতে আসে। সাক্ষ্য ও জেরা শেষে আসামীদের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত । এ রায়ে বাদী পক্ষ সন্তুুষ্টি প্রকাশ করেছে বলে জানান।

অন্যদিকে আসামী পক্ষের আইনজিবী খাতুনে জান্নাত সুইট জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্ছ আদালতে আপিল করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা