,

এরশাদ বেঁচে থাকলে সবগুলোকে গু’লি করতেন : বিদিশা

news-image

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শূন্য হয়েছে রংপুর-৩ আসন। এ আসনের উপনির্বাচনে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে মনোয়নপত্র সংগ্রহ করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

এ ঘটনায় এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এরিক এরশাদকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এ নিয়ে ফেসবুক পেজে ওই দিনই দুটি পোস্ট দেন বিদিশা।

https://www.facebook.com/permalink.php?story_fbid=3218546094829716&id=214484428569246

অটিস্টিক আক্রান্ত ছেলেকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করায় প্রথম পোস্টে বিদিশা লেখেন, ‘এরিক এর বাবা বেঁচে থাকলে কী করতেন আজ? মনে হয় উনি সবগুলোকে গু’লি করতেন। আমি এদের স্পর্ধা দেখে অবাক হই।’

এর প্রায় ৫ ঘণ্টা পর দ্বিতীয় পোস্টে বর্তমানে দল পরিচালনাকারীদের সমালোচনা করে তিনি লেখেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের হাতে গড়া দল এখন সার্কাসে পরিণত হয়েছে। দলীয় চেয়ারম্যানের একমাত্র উত্তরসূরি প্রতিবন্ধী সন্তানকেও এখন রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। জাতির কাছে আমার প্রশ্ন, যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে?’

https://www.facebook.com/permalink.php?story_fbid=3219336278084031&id=214484428569246

উল্লেখ্য, আগামী অক্টোবরের প্রথম দিকে রংপুর-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা