,

মেক্সিকোতে বারে ব’ন্দুক হা’মলা, নি’হত ২৩

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর কোটজাকোলাকোস শহরের একটি বারে (পানশালা) হা’মলার ঘটনায় ২৩ জন নি’হত এবং ১৩ জন আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার বিকেলে বারটিতে ব’ন্দুক হা’মলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, ব’ন্দুকধারীরা বারের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তাদের ওই হা’মলায় আটজন নারীসহ মোট ২৩ জন নি’হত হয়েছেন। তবে আহত ১৩ জনের অবস্থা কেমন তা তৎক্ষণাৎ জানা যায়নি।

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, টেবিল-চেয়ার চারাপাশে পড়ে রয়েছে। অনেকে পালানোর চেষ্টা করলেও ব’ন্দুক হা’মলা থেকে নিজেদের বাঁচাতে পারেননি। ভেরাক্রজ প্রদেশের সরকারি প্রসিকিউটর কার্যালয় বলছে, হা’মলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।

প্রদেশটির গভর্নর কুইতলাহুয়াক গার্সিয়া বলেছেন, ভয়াবহ ওই ব’ন্দুক হা’মলার সঙ্গে একটি গ্যাং জড়িত। তিনি এই হা’মলার নিন্দা জানিয়ে বলেন, ‘ভেরক্রুজে এসব অপরাধী চক্রকে আর কোনোভাবেই সহ্য করা হবে না।’ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেযার কথা জানান তিনি। প্রাদেশিক পুলিশ বলছে, বারটির পানশালাটির নাম বার কাবালো ব্লাঙ্কো। যেটি কোটজাকোলাকোস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। উপসাগর উপকূলবর্তী ওই শহরের মূল শিল্প হলো তেল ও তেল পরিশোধন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা