,

চোখের জলে দুই ভাইকে বিদায়

news-image

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে পনিতে ডুবে মা’রা যাওয়া রনক (৫) ও আয়মানের (৫) দাফন সম্পন্ন হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। মঙ্গলবার উপজেলার পিরিজপুর ইউনিয়নের গোথালিয়ায় পানিতে ডুবে মা’রা যায় তারা। বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকালে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শিশুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় হাজারো মানুষ চোখের জলে চিরবিদায় জানান এই দুই ভাইকে।

স্থানীয়রা জানান, রনক ভূঁইয়া বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গোথালিয়া গ্রামের ব্যবসায়ী মো. সুজন ভূঁইয়ার ছেলে। অপরদিকে আয়মান তার ভাই ও গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. বিপু ভূঁইয়ার ছেলে।

তারা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে স্বজনরা অনেক খোঁজাখুজি করে রাত ৮টার দিকে তাদের নিথর দেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা