,

মোটা হওয়ায় অপমান স্বামীর, বিচ্ছেদের আবেদন যুবতীর

news-image

মোটা হওয়ায় প্রতিনিয়ত কটাক্ষ করেন স্বামী। তবে স্বামীর এত অপমান সহ্য করতে না পেরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এক যুবতী। সম্প্রতি ভারতের গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৭ বছরের ওই যুবতীর অভিযোগ, তাকে সব সময় মোটা বলে মানসিকভাবে অ’ত্যাচার করেন স্বামী। আর স্বামীর অপমান সহ্য করতে না পেরে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে বিচ্ছেদের আবেদন করেছেন ওই নারী।

জানা যায়, ২০১৪ সালে মেরঠে বিয়ে হয় বিজনরের মেয়েটির। সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী নয়ডায় একটি আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেন। ২০১৬ সাল থেকে ইন্দ্রপুরমের একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন এই দম্পতি।

ওই যুবতী জানান, প্রথম প্রথম তার স্বামী কোনো অপমানজনক কথা বলতেন না। গাজিয়াবাদে যাওয়ার পর থেকেই সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে যেতে হতো তার স্বামীকে। কিন্তু তিনি স্ত্রীকে কোথাও নিয়ে যেতেন না। অত্যন্ত মোটা হওয়ার জন্যই তিনি এমনটা করতেন বলে জানান ওই যুবতী।

বেশি মোটা হওয়ায় অনেক সময় বাইরের লোকের সামনেও স্বামী তাকে অপমানজনক কথা বলতেন, কটাক্ষ করতেন ফিটনেস নিয়ে। এ ছাড়াও স্বামী জোর করে মদ্যপানেও বাধ্য করতেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা