,

আশুগঞ্জ টোল প্লাজায় বিদুৎস্পর্শে এক শ্রমিক নিহত

news-image

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় বিদ্যুৎ স্পর্শে মোঃ সাব্বির আহমেদ হৃদয় (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মোঃ ছালাম মিয়া ছেলে ও সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএস এর কর্মচারী। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসদর হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার দুপুরে সেতুর আশুগঞ্জ প্রান্তের তিন নম্বর লেনের টোল আদায়কক্ষে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, আদায়কক্ষের বৈদুতিক লাইন নষ্ট হলেও তা যথাসময়ে মেরামত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এব্যাপারে সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএস কর্তৃপক্ষের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জানা গেছে, গত তিন-চারদিন যাবত সেতুর আশুগঞ্জ প্রান্তের তিন নম্বর লেনের এসি ও বৈদ্যুতিক লাইন নষ্ট ছিল। টোল আদায়কারী প্রতিষ্ঠান এটি মেরামত না করে বাইপাস লাইন দিয়ে কক্ষে বিদ্যুতের ব্যবস্থা করে। এতে শর্ট সার্কিট হয়ে পুরু কক্ষ বিদ্যুতায়িত হয়ে পড়ে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নিহত শ্রমিক সাব্বির দায়িত্ব পালন করতে এ কক্ষে প্রবেশ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে সেতুর অন্যান্য শ্রমিক ও নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে জেলাসদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে এ ঘটনায় এখনো থানায় কেহ অভিযোগ না করলেও পুলিশ টোল আদায়কারী কক্ষটি বন্ধ করে লাল ফিতা টানিয়েছে। টোলের একাধিক শ্রমিক দুর্ঘটনার জন্য টোল আদায়কারী প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করলেও চাকুরী হারানোর ভয়ে কেহ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেনা।

এ ব্যাপারে যোগাযোগ করা সত্বেও সিএনএস কর্তৃপক্ষের কারো মতামত নেয়া সম্ভব হয়নি। তবে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি অবগত বলে জানিয়েছে। আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম বলেন, ঘটনা শুনেছি। কক্ষটি তালাবদ্ধ ও লাল ফিতা দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে সিএনএস কর্তৃপক্ষে উর্ধতন কর্মকর্তা মেজর (অবঃ) মোঃ জিয়াউর রহমান ও স্থানীয় নিরাপত্তা সুপারভাইজার সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীরের সাথে ফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোনটি রিসিভ করেননি এবং এসএমএস পাঠালেও কোন প্রত্যুত্তর দেননি। তবে এব্যাপারে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোফাজ্জল হায়দার বলেন, বিষয়টি শুনেছি। টোল আদায়কারী কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা