,

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ডায়রিয়ার ভয়াবহ পরিস্থিতি। গত ১ সপ্তাহে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২০৫ জন রোগী। রোগীর সংখ্যা দিন দিন বাড়ার ফলে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও বাড়তি রোগীদের চাপ সামলাতে ডাক্তার ও নার্সদের পড়তে হচ্ছে নানান সমস্যায়।

এদিকে, হাসপাতালে বাড়তি ডায়রিয়া রোগীর চাপে দেখা দিয়েছে স্যালাইনের সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইনের সংকটের বিষয়টি স্পষ্ট করে না বললেও রোগীর স্বজনদের হাসপাতালের বাইরের দোকান থেকে স্যালাইন কিনে আনতে দেখা গেছে।

সদর হাসপাতালের সূত্র হতে জানা যায়, গত ১ সপ্তাহ আগে থেকে হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়ার রোগী ভর্তি হতে দেখা যায়। তবে গত চারদিনে অতিমাত্রায় রোগীর সংখ্যা বৃদ্ধি হতে থাকে।

গত ১ সপ্তাহে ২৫০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আক্রান্ত রোগীদের হাসপাতালের ফাঁকা জায়গায় কোনো রকম একটু বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। নামে মাত্র ১০০ শয্যার হাসপাতাল হলেও ৫০ শয্যার লোকবল দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। যার ফলে সীমিত ডাক্তার নার্স দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগীর স্বজন জানান, তার মেয়ে তিন দিন হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হওয়ার পর যেই ডাক্তার ছুটি দেবেন সেই ডাক্তার নিজেও ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন।

আরো কয়েকজন রোগীর স্বজনরা জানান, হাসপাতালে তাদের রোগীকে ভর্তি করতে এসে বেড তো দূরের কথা মেঝেতে একটু জায়গা পেতে দালালকে ধরতে হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শামীম কবীর জানান, স্যালাইন সংকট এখন আর নেই হাসপাতালে। খুলনা থেকে এরই ভেতর স্যালাইন নিয়ে আসা হয়েছে। তবে ডাক্তার সংকট হাসপাতালে বরাবরই রয়েছে। স্বল্প ডাক্তার দিয়েই চেষ্টা করছি রোগীদের সেবা নিশ্চিত করতে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, হাসপাতালে যে হারে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এতে সাধারণ মানুষের ভীতি হবার কোনও কারণ নেই। ভ্যাপসা গরম আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষের মাঝে জীবাণু ছড়িয়ে পড়েছে। ফলে চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর