,

২ পুলিশ কর্মকর্তার ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে মারামারি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।

আর সেই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই তা ভাইরাল হয়।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কে কত টাকা ঘুষ নেবে তা নিয়ে দুই পুলিশের মধ্যে শুরু হয় বিতর্ক।

একপর্যায়ে ‍দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ৩২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ গাড়ি থেকে নেমে অন্য আরেক পুলিশকে থাপ্পড় মারছেন। তার পরই শুরু হয় লাঠি নিয়ে মারামারি।

অপরাধ বিভাগের এসপি আশুতোষ মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা