,

কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাগর দাস (১৮)।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ধোপাখোলা মোড় এলাকায় নড়াইল-গোবরা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর সদর উপজেলার উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে। তিনি এলাকার গোবরা মিত্র কলেজের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি সাগর।

অনেক খোঁজাখুঁজি করেও রাতে সাগরের সন্ধ্যান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।

বুধবার সকালে ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশে সাগর দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ প্রসঙ্গে সদর থানার ওসি ইলিয়াস হোসেন যুগান্তরকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সাগর দাসের মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া গেছে।

এ ঘটনায় আপাতত জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের বা প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা