,

টেস্টের আগেই ফিজিও পেলেন সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফ ধীরে ধীরে পূর্ণাঙ্গ হচ্ছে। তিন কোচের পর এবার নতুন ফিজিও পেল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জুলিয়ান ক্যালেফাতোকে নিয়োগ দিল বিসিবি। আগামী দুই বছর সাকিব-মুশফিকদের দেখভাল করবেন তিনি।

কয়েক দিন পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এর আগেই সাকিবদের সঙ্গে যোগ দেবেন নতুন ফিজিও।

গেল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আশা করছি; জাতীয় ক্রিকেট দলের জন্য নিজের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন জুলিয়ান। ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় যুক্ত করবেন ভিন্ন মাত্রা।

জাতীয় দলের সঙ্গে এ প্রথম কাজ করতে যাচ্ছেন জুলিয়ান। তবে ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। এর আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেন ইতালিয়ান বংশোদ্ভূত ফিজিও।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ছাড়া সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা