,

উত্তেজনা বাড়িয়ে তুরস্কে দ্বিতীয় রুশ ক্ষেপণাস্ত্র চালান

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে তুরস্কে পৌঁছেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার তুরস্কের রাজধানী আংকারার মুরতেদ বিমান ঘাঁটিতে ওই চালান পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করেছে। বার্তায় আরও বলা হয়, আগামী একমাসব্যাপী এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চালান সরবরাহ চলবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০-র প্রথম চালানটি তুরস্কে পৌঁছায়।
উল্লেখ্য, তুরস্ক প্রথমে তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চেয়েছিল। কিন্তু, পরবর্তীতে ওই প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিলম্বিত হতে থাকায় ২০১৭ সালের এপ্রিলে এস-৪০০ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করে তারা। এদিকে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা