,

দুবাইয়ে লটারি কিনে কোটিপতি হলেন বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : দুবাইয়ের এক লটারি প্রতিযোগিতায় ১০ লাখ দিরহাম (দুই কোটি ৩০ লাখ টাকা) জয় করেছেন এক বাংলাদেশি। মঙ্গলবার দুবাইয়ের আল আনসারি এক্সচেঞ্জের গ্রীষ্মকালীন প্রচারমূলক একটি আয়োজনে এই অর্থ জেতেন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০)।

আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আর কিছুদিন পরেই পিতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন আরাফাত। তিনি জানিয়েছেন, লটারিতে পাওয়া এই অর্থ তিনি আপাতত তার ব্যাংকে জমা করবেন।

পরে পুরস্কারের অর্ধেকটা তিনি নিজের বাড়ি পাঠিয়ে দেবেন। আগামী মাসে তার সন্তান জন্ম নেবে। আর বাকি অর্থ তিনি তার টেইলার্স ব্যবসায় কাজে লাগাবেন। এ ছাড়া মোবাইলের বিভিন্ন যন্ত্রংশের ব্যবসায়ও এই অর্থ ব্যায় করবেন।

অনুষ্ঠানে একটি চতুষ্কোণ কাঁচের বাক্সে ছিল নগদ পুরস্কারের অর্থ। বিজয়ী ঘোষণা হওয়ার পরপরই পুরো টাকাটি আরাফাতকে দিয়ে দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন আরও আট ব্যক্তি। এদের মধ্যে দুজন আমিরাতের, দুজন ফিলিপাইনের, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন ইন্দোনেশিয়ান এবং অপর আরেক বাংলাদেশি। তারা প্রত্যেকেই পেয়েছেন ১০ হাজার দিরহাম (২ লাখ ৩০ হাজার টাকা)।

https://www.facebook.com/khaleejtimes/videos/480602735822370/?t=0

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা