,

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা লোহার রডভর্তি ট্রাকে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।

স্থানীয়রা জানান, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আমবাড়ীর দিকে আসছিলেন। রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে একসঙ্গে তিনটি মোটরসাইকেলই ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরও তিনজন।

পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, নিহত তিনজনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা