,

সরাইলে ইকরাম হত্যা : চার আসামির রিমান্ড শেষে পুলিশ যা বললেন!

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র ইকরাম হোসেন হত্যা মামলার চার আসামিকে পুলিশ রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আসামি শিমুল, সোহাগ ও নাজমা বেগম এই তিনজনের প্রত্যেককে তিন দিনের রিমান্ড শেষে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে রোববার বিকেলে আসামি নাজিম উদ্দিনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করে পুলিশ।

এদিকে আসামিদের রিমান্ড শেষে এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে মঙ্গলবার (২৭ আগস্ট) যোগাযোগ করলে মামলার তদন্তকারি কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দে এ প্রতিবেদককে বলেন, চেষ্টা করেও রিমান্ডে থাকা চার আসামির কাছ থেকে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে তিনজনের দ্বারা এই ধরণের হত্যাকান্ড ঘটানো সম্ভব নয়। এই হত্যাকান্ডে আরও লোক জড়িত।

এখন পুলিশ এ হত্যাকান্ডের গভীরে গিয়ে আরও অধিকতর তদন্ত শুরু করবে। এ মামলায় গ্রেফতারকৃত আসামি সাদী এই হত্যাকান্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও আরো অধিকতর তথ্যের স্বার্থে তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে।
তিনি বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে আরও লোক জড়িত এ বিষয়টি পুলিশ প্রায় নিশ্চিত। তাদের চিহ্নিত করতে এখন পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবিপাড়ায় খালাতো বোনের বাসার খাটের নিচ থেকে ইকরাম হোসেনের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি