,

প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা

news-image

অবশেষে সমালোচনার মুখে সরকারের কাছে করা প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবর জাতীয় সংসদের প্যাডে লেখা আবেদনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এতে লেখা হয়, ‘আমার দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃণমূল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের ফ্ল্যাটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে সংসদ সদস্য হিসেবে পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে রুমিন ফারহানার করা আবেদনের একটি কপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আবার তাদের কাছ থেকে প্লট সুবিধা নেওয়ার রুমিন ফারহানার আবেদনে সমালোচনা মুখর হন নেটিজেনরা। এনিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের