মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে আ’সামি ছিনিয়ে নিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

news-image

নড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় আট ব্যক্তিকে আটক করেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার।

পরে ভ্রাম্যমাণ আদালতের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে আটক পাঁচ আ’সামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সিকদারে বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তার ভাই সুমন সিকদারকে আটক করেছে।

নড়িয়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নড়িয়ার পদ্মা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার। তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারের স্বামী। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদুজ্জামান ওই খননযন্ত্রটি জব্দ করেন। সেখানে বালু উত্তোলনে জড়িত আট ব্যক্তিকে আটক করেন।

দুপুর আড়াইটার দিকে আ’সামিদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের দল নড়িয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে মোস্তাফা সিকদার ও তার ভাই সুমন সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা ভ্রাম্যমাণ আদালতের ওই দলকে অবরুদ্ধ করে পাঁচ আ’সামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা সিকদারকে গ্রেপ্তারের নির্দেশ দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। তখন পুলিশ তার ভাই সুমন সিকদারকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক নড়িয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ভাঙন ঠেকাতে নড়িয়া লঞ্চঘাট এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ওই ঠিকাদারি কাজটি করছেন মোস্তফা সিকদার। তিনি ওই কাজে ব্যবহারের বালু অবৈধভাবে পদ্মা নদী থেকে উত্তোলন করছিলেন।

মোস্তফা সিকদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যুক্ত নন।’ ‘তিনি নড়িয়া লঞ্চঘাট এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ করছেন। তখন সেখানে হইচই দেখে এগিয়ে যান। ওই সময় এসিল্যান্ড তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে তিনি দৌড়ে পালিয়ে যান’ যোগ করেন মোস্তফা সিকদারের স্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদুজ্জামান বলেন, ‘নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার সময় একটি খনন যন্ত্র জব্দ করি। এ কাজে যুক্ত থাকার অভিযোগে আটজনকে আটক করি।’

তিনি বলেন, ‘স্থানীয় এ আওয়ামী লীগ নেতা ওই খনন যন্ত্র ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেন। তিনি বারবার এক উপমন্ত্রীর রেফারেন্স দিচ্ছিলেন আর আমাদের ওপর চাপ প্রয়োগ করছিলেন। পরবর্তীতে তাকে আটক করার নির্দেশ দিলে তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হবে।’

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আর ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সূত্রঃ দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক