মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওয়ার’র ট্রেলারে হৃত্বিক ও টাইগারের ভরপুর লড়াই

news-image

বিনোদন ডেস্কঃ উঁচুনিচু সাদা বরফে ঘেরা পাহাড়ের বুক চিরে অস্ত্রবোঝাই যুদ্ধবিমান ছুটে চলছে। কখনও মিসাইল ছুড়ছে, কখনও নিজেই লাফ দিয়ে লক্ষ্যের দিকে ছুটে চলছেন। কোনোভাবেই নিজের লক্ষ্য থেকে সরতে চান না তিনি। এমনই অ্যাকশন লুকে হাজির হয়েছেন হৃত্বিক রোশান।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আলোচিত ‘ওয়ার’ সিনেমার ট্রেলার। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে হৃত্বিক রোশানকে। হৃত্বিকের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। যশরাজ ফিল্মসের ব্যানারে এই প্রথম হৃত্বিক ও টাইগার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

ট্রেলারের শুরুতেই পরিচয় করিয়ে দেওয়া হয় হৃত্বিককে। পরিচয় পর্বের রেশ কাটতে না কাটতেই পর্দায় হাজির হন টাইগার। এই সিনেমায় হৃত্বিক সামনে আসছেন কবীর নামে। ট্রেলারে দেখা যায়, কবীরকে আটকাতে কর্নেল লুথরার হুকুমে কাজ করেন টাইগার। যেখানে কবীরের সঙ্গে টক্কর দেন টাইগার। এভাবে এগিয়ে যায় গল্প। এই সিনেমার ট্রেলারে কর্নেল লুথরার ভূমিকায় দেখা যাচ্ছে আশুতোষ রানাকে। সিনেমাটি আগামী ২ অক্টোবর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক