শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পাসে ‘এমবিবিএস ডাক্তার’ র‌্যাবের হাতে বন্দি!

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কথিত ডায়াগনস্টিক কমপ্লেক্স থেকে এইচএসসি পাস এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দুপুর ১টার দিকে চিটাগাং রোড চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় অনুমোদনহীন সি.ডি. কমপ্লেক্স (কুমিল্লা ডায়াগনস্টিক কমপ্লেক্স) এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ভুয়া ডাক্তারের নাম মো. জহিরুল ইসলাম। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

প্রায় এক বছর ধরে জহিরুল এই প্রতিষ্ঠানে বসে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও রোগী দেখে আসছেন। অভিযানের নেতৃত্বদানকারী র‌্যাবের উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, জহিরুল কুমিল্লা জেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে আমির হোসেন জোবেদা কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পরে ভারতের একটি ডক্টরেট সোসাইটি থেকে ইন্টারনেটের মাধ্যমে তিন বছরের কোর্স করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা পেশা শুরু করেন। র‌্যাব কর্মকর্তা আরও জানান, জহিরুল প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠান মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেটা সিলগালা করে দেয়া হবে।

গ্রেপ্তার ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ