,

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু

news-image

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৫০০ কোটি টাকার বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ১০০ কোটি টাকা পুঁজিবাজার হতে বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা হবে। এজন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আসিএমএল) ও ব্র্যাক ইপিএল।

সম্প্রতি এ বিষয়ে অগ্রগতি জানানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি চিঠি দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ওই চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আসিএমএল) ও ব্র্যাক ইপিএল যৌথভাবে ১০০ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার হতে বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলনের নিমিত্তে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। ইতোমধ্যে পাবলিক ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক উক্ত বন্ড ইস্যুর বিষয়ে অনুমোদন প্রদান করা হয়েছে।

পাবলিক ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যাদি (বিএসইসি, সিএসসি, ডিএসসি ও সিডিবিএল সংক্রান্ত) আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের