,

সরাইলে ইকরাম হত্যা মামলার চার আসামিকে রিমান্ডে

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজছাত্র ইকরাম হত্যা মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে এনেছে পুলিশ।

শনিবার বিকেলে তাদেরকে জেলা কারাগার থেকে সরাইল থানায় আনা হয়েছে। তারা হলেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন, স্থানীয় স্কুল শিক্ষিকা মোছা. নাজমা বেগম, মো. শিমুল ও তার ছোট ভাই সোহাগ। এরআগে আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত নাজিম উদ্দিনকে দুই দিন ও নাজমা, শিমুল ও সোহাগ প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যায় সরাইল থানায় যোগাযোগ করা হলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গৌতম চন্দ্র দে এ প্রতিবেদককে বলেন, চার আসামিকে আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। পুলিশ এ মামলাটি গুরুত্ব সহকারে দেখছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়ায় খালাত বোন লাভলী বেগমের বাড়ির একটি ঘরের খাটের নীচ থেকে কলেজছাত্র ইকরামের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার সহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি