,

শুরুতেই বিপদে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের বিশ্বকাপ খ্যাত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নেমে কাঁপছে ভারত। টস হেরে ব্যাটিং করতে নেমে ২৫ রান না করতেই ভারত হারিয়ে ফেলে কোহলিসহ তিন ব্যাটসম্যানকে। দলের বিপদ থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন লোকেশ রাহুল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়। টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিং করতে নেমেই উইন্ডিজ পেস বোলিং তোপে মাত্র পাঁচ রানের মাথায় ভারত হারায় ওপেনিংয়ে নামা মৈনাক আগারওয়ালের উইকেট।

কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলদের বোলিং তোপে পড়ে আগাওয়ালের পথ অনুসরণ করেন চেতশ্বর পূজারা ও বিরাট কোহলি। এই তিনজনের কেউই দেখেননি দুই অঙ্কের মুখ। আগারওয়াল ৫, পূজারা ২ ও কোহলি আউট হন মাত্র ৯ রান করে। কেমার রোচ দুটি ও একটি উইকেট নেন শ্যান গ্যাব্রিয়েল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাহানেকে (২) সঙ্গে নিয়ে ব্যাটিং ধস কাটিয়ে ওঠার চেষ্টা করছেন রাহুল (২৭)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা