,

আলোর পথে সংগঠনের নতুন কমিটি ঘোষনা

news-image

সাইফুর রহমান বিজয় : মানবতার কল্যানে প্রতিষ্ঠিত আলোর পথে সংগঠনের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। ২১ শে আগস্ট রোজ বুধবার মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা সাতটায় “আলোর পথে” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলী র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলোর পথে সংগঠনের উপদেষ্ঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আলোর পথের সংগঠনের প্রধান উপদেষ্টা সোপানুল ইসলাম সোপান,মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিক সহ উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী প্রমুখ।

এ সময় আলোর পথে সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে ডা:মো: নূরুল হুদা পাভেলকে সভাপতি ও পুষ্পেন ভৌমিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলীকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।
সহ সভাপতি সুব্রত দাস,যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক খোকন সাহা,প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিষা দেব,অর্থ সম্পাদকমো: জুনায়েদ,শিক্ষা বিষয়ক সম্পাদক কনক ইসলাম , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহুল দেব কে নির্বাচিত করা হয়।

বক্তারা আলোর পথে সংগঠনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে বলেন গত তিন বছরে ছিন্নমুল অসহায় মানুষদের নিয়ে কাজ করে আলোর পথে সংগঠন । আলোর পথের সংগঠনটি বিগত ৩ বছর যাবৎ সুবিধাবঞ্চিত ঈদ উৎসব ও খাদ্য সামগ্রী বিতরণ, ফ্রি ডেন্টাল ক্যাম্পিং, দুর্গাপূজায় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিতদের জন্য আলোর পথে আনন্দ পাঠশালা স্কুলটি পরিচালনাসহ অন্যান্য সামাজিক কর্মকান্ড পরিচালনা করে সবার হৃদয়ে স্থান করে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান