,

নিয়ম বদলে ফেলা পছন্দ নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

news-image

স্পোর্টস ডেস্ক : প্লেয়ার ড্রাফট আর আইকন নির্ধারণ হবে নতুনভাবে- এমন ঘোষণা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এভাবে নিয়ম বদলে ফেলা পছন্দ নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা চায় আগের নিয়মে থাকতে। তবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দলটি পরিবর্তন চায় অন্য জায়গায়- এখন থেকে টুর্নামেন্টের লাভের ভাগ দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরও। বুধবার গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে এমন দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বৈঠক শেষে ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামাল বলেন, ‘আমাদের প্রথম পয়েন্ট ছিল লভ্যাংশ। সাত বছর ধরে আমরা বিপিএলে যাচ্ছি। মালিক হিসেবে আমি সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লার আগে সিলেটের সঙ্গে ছিলাম। এখন পর্যন্ত ব্রেক ইভেনে (ব্যয়ের সমান আয়) আসতে পারিনি। কোনো ফ্র্যাঞ্চাইজিই পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি-না। এখন শুধু বিসিবিই লাভবান হচ্ছে। অবশ্যই আমরা তার অংশ হতে চাই। আমরা অনেক বড় অংশীদার। এখানে পুরোপুরি একপক্ষীয় টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

কী ধরনের লভ্যাংশ চান প্রসঙ্গে ভিক্টোরিয়ান্সের কর্ণধার বলেন, ‘বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। বলছি গ্রাউন্ড রাইটস বা টিকিটিং রাইটসের অংশীদার করতে। কীভাবে বিক্রি করব, ওইটা আমাদের দায়িত্ব।’

কেবল লভ্যাংশ নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অসন্তোষ আছে সামনের আসর থেকে সবকিছু নতুন করে শুরু করা নিয়েও। সর্বশেষ আসরেও নিয়ম ছিল, আগের বছরের চারজন খেলোয়াড় ধরে রাখা যাবে, বিদেশি সাইনিং দুটি। ওই ধারা মেনে বিশ্বকাপের মাঝপথে মুশফিকুর রহিমের সঙ্গে চুক্তি করে কুমিল্লা।

এ ছাড়া রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে ও খুলনা টাইটান্স তামিম ইকবালকে আইকন করে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল এসব চুক্তিকে বাতিল করে দিয়ে নতুন সাইকেলে সবকিছু নতুনভাবে করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে কুমিল্লার বক্তব্য, ‘যদি বিপিএল ইতিহাসের গত আসরটিকে সবচেয়ে সফল বলা হয়, তাহলে আমি কেন সেই মডেলটি বদলাতে যাব? গত বছরের কাঠামো অনুসরণ করলেই কিন্তু এই আসরে সব কাভার হয়ে যায়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা