,

নেইমার গুঞ্জনে চিন্তিত নন ডেম্বেলে

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার বার্সেলোনায় ফিরছেন এই গুঞ্জন প্রাক মৌসুমের দলবদলের দরজা খোলার আগেই শুরু হয়েছে। নেইমার বার্সায় ফেরার ইচ্ছা পোষণ করেছেন। বার্সাও নেইমারকে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। বেধে আছে কেবল দুই ক্লাবের মধ্যে দাম নিয়ে সমঝোতায়। শেষ পর্যন্ত কি হবে তা এখনই বলার জো নেই। তবে নেইমার বার্সায় ফিরলে কপাল পুড়বে উসমান ডেম্বেলের। তবে ফ্রান্স উইঙ্গার নেইমারের বার্সায় ফেরার সংবাদে চিন্তিত নন বলে মন্তব্য করেছেন তার এজেন্ট।

বার্সেলোনার তারকা লিওনেল মেসি মৌসুমের শুরুর ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি। রিয়াল বেটিসের সঙ্গে ম্যাচে ফিরতে পারেন তিনি। সুয়ারেজ আছেন ইনজুরিতে। ওদিকে অ্যান্তোনিও গ্রিজম্যান এবং জুনিয়র ফিরপো বার্সায় এসেছেন। চোটের সঙ্গে ধুঁকতে থাকা ডেম্বেলের তাই বার্সার শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয়। নেইমার আসলে ক্লাব ছাড়া ভিন্ন উপায় থাকবে না তার।

ডেম্বেলের এজেন্ট সিসোকো বলেন, ‘ডেম্বেলে মোটেও নেইমারের বার্সায় আসার গুঞ্জনকে হুমকি মনে করছেন না। বার্সায় খেলতে হলে আপনাকে লড়াই করতে হবে। নেইমার আসছে নাকি অন্য কেউ, ডেম্বেলে তা নিয়ে চিন্তা করছেন না। তিনি নিজে পারফর‌ম্যান্স করা নিয়েই ভাবছেন। ডেম্বেলে এরই মধ্যে অনেক বড় ক্লাব থেকে দলবদলের প্রস্তাব পাচ্ছেন। কিন্তু তিনি বার্সা ছাড়তে চান না।’

নেইমার বার্সা ছেড়ে পিএসজি যাওয়ার পরে তার জায়গা পূরণ করতে বরুসিয়া ডর্টমুন্ডু থেকে বার্সায় আসেন ডেম্বেলে। দুই মৌসুম বার্সায় কাটানোর ফ্রান্স তারকা দুইশ’ দিনের বেশি ইনজুরিতে কাটিয়েছেন। বার্সা এই সময়ে খেলেছে ১২০ ম্যাচ। ডেম্বেলে খেলতে পেরেছেন মাত্র ৬৬ ম্যাচে। তবে ফিট থেকে যে ম্যাচগুলো খেলেছেন প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা