,

সড়ক দুর্ঘটনায় ইমার্জিং দলের তিন ক্রিকেটার আহত

news-image

স্পোর্টস ডেস্ক : বিকেএসপি থেকে ঢাকায় ফেরার পথে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের কয়েকজন ক্রিকেটারকে বহনকারী একটি বাস। এতে সামান্য আহত হয়েছেন তিন ক্রিকেটার।

বাংলাদেশের উদীয়মান ওই তিন উঠতি ক্রিকেটারের ভাগ্য ভালো বলতেই হবে। একটুর জন্য মারাত্মক আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন তারা। তবে এ তিনজনের মধ্যে মাথায় আঘাত পেয়েছেন জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান।

অন্য দুই ক্রিকেটারের মধ্যে বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানা আঘাত পেয়েছেন বুকে। তরুণ পেসার মানিক খান চোট পেয়েছেন পায়ে। সাভারে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা রাতেই ফিরে এসেছেন মিরপুরে বিসিবি একাডেমি ভবনে।

বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ চলছে বাংলাদেশ ইমার্জিং দলের ক্রিকেটারদের। তবে, যে তিনজন আহত হয়েছেন তারা তিনজন মূল দলে ছিলেন না। ছিলেন স্ট্যান্ডবাই। মূল দলের ক্রিকেটাররা ম্যাচ শেষে টিম বাসে করে ফিরে আসেন ঢাকায়। স্ট্যান্ডবাই যারা ছিলেন, তারা ফিরছিলেন একটি ছোট কোস্টারে করে।

কোস্টারটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যান তরুণ ক্রিকেটাররা।

এর আগে বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা এনেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা