,

‘আফগানিস্তানে শান্তি এক কোটি মানুষ হত্যা করলেই’

news-image

অনলাইন ডেস্ক : গত ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হয়েছে। স্বাধীনতার শতবর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এ সময়ে একের পর এক বোমা হামলায় গোটা দেশই যেন কেঁপে উঠে। আফগান ও বিদেশী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়।

সম্প্রতি আফগানিস্তানে তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলা বেড়ে গেছে বহু গুন। রাজধানী কাবুল এবং অন্যান্য শহরে সম্প্রতি বেশ কিছু হামলায় অনেক মানুষ নিহত হয়েছে।

আফগানিস্তানে শান্তি ফেরাতে হলে কি করতে হবে এবার সেটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এক কোটি মানুষ হত্যা করতে হবে। এক্ষেত্রে কোনো পরমাণু অস্ত্রের দরকার পড়বে না আর সময় লাগবে মাত্র এক সপ্তাহ।

ট্রাম্প বলেন, ‘এই কথা আমি এর আগেও বলেছি এবং আমি ভবিষ্যতে আরও বহুবার বলব। আফগানিস্তানের যুদ্ধ বিজয়ের জন্য কোন রকম পরমাণু বোমার প্রয়োজন নেই। শুধুমাত্র এক কোটি মানুষ হত্যা করলেই চলবে।’

তিনি আরও বলেন, ‘আমি এই এক কোটি মানুষকে হত্যার চেষ্টা করছি না, তবে আমি বলছি এই কাজটি করলে আফগানিস্তানে বিজয় আনা সম্ভব হত।’

প্রসঙ্গত, ২০০১ সালে তালেবান উৎখাতের নামে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় এবং ১৮ বছরের যুদ্ধে এখনো কোনো বিজয় আনতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা