,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ঝুলন্ত মরদেহ নিয়ে রহস্য

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আজমান (১০) নামে এক শিশুর ফাঁস দিয়ে মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চিলোকূট এলাকায় নানার বাড়ি থেকে আজমানের মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। আজমান জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের ইমরান মিয়ার ছেলে। পুলিশের ধারণা ঘটনাটি আত্মহত্যা নয়। মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, গত এক মাস ধরে আজমান তার নানির মেহেরা বেগমের সঙ্গে চিলোকূট গ্রামে বসবাস করছেন। বুধবার দুপুরে খাবার খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে টিভি দেখছিল। বিকেলে নানি মেহেরা বেগম ঘরের দরজা খুলে দেখেন লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আজমান ঝুলে আছে।
তিনি আরও জানান, আজমানের মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়েছিল।

কিন্তু রাতে পুলিশ বিষয়টি জানতে পেরে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের আলামত দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা