,

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা ইমার্জিং দলের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ৩ বলে ১২ রান করে কঠিন এ সমীকরণ সহজ করেন দশ নম্বপর পজিশনে ব্যাটিংয়ে নামা পেসার ইয়াসিন আরাফাত। তিনি দুই ছক্কা হাঁকিয়ে দলের জয়ের পথ সহজ করে। তার কারণে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশের উদীয়মানরা।

প্রথম ম্যাচে লংকানদের বিপক্ষে উড়ে গিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর এই জয়ে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা।

বুধবার বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ব্যাট করতে নেমে শ্রীলংকা দুই বল বাকি থাকতে ২৭৩ রানে অলআউট হয়। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭৭) এবং ইয়াসির আলীর (৮৫) হাফ সেঞ্চুরিতে তিন বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকার শুরুটা হয়েছিল ভালো। পরে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ান। নিশানকা (৫৫) ও মেন্ডিসের (৬৫) হাফ সেঞ্চুরিতে ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের পেসার শফিকুল ইসলাম তিনটি ও নাঈম হাসান দুটি উইকেট নেন।

একটি করে উইকেট পান সুমন খান, আমিনুল ইসলাম ও ইয়াসিন আরাফাত। জবাবে ১২ রানে ওপেনার নাঈম শেখকে হারায় স্বাগতিকরা। সাইফ হাসান আউট হন ২৭ করে। তৃতীয় উইকেটে নাজমুল ও ইয়াসির ১২০ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান।

অধিনায়ক ৮৮ বলে ৭৭ করে আউট হন। সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও ইয়াসির ৯৩ বলে ৮৫ রানে ফেরেন। শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শ্রীলংকার ফার্নান্দো ও ড্যানিয়েল দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৪৯.৪ ওভারে ২৭৩/১০ (নিশানকা ৫৫, আসালানকা ৪৫, মেন্ডিস ৬৫, ড্যানিয়েল ৪৩। শফিকুল ইসলাম ৩/৫১, নাঈম হাসান ২/৩৫)।

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ২৭৪/৮ (সাইফ হাসান ২৭, নাজমুল হোসেন ৭৭, ইয়াসির আলী ৮৫। ফার্নান্দো ২/৩০, ড্যানিয়েল ২/৪৬)।

ফল: বাংলাদেশ ইমার্জিং দল ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ইয়াসির আলী (বাংলাদেশ)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা