,

ভারতের সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক অর্থমন্ত্রী মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গতকাল বুধবার রাতে জোড়াবাগের বাসভবন থেকে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই কর্মকর্তারা।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আগে থেকেই তার গ্রেপ্তারির আশঙ্কা ছিল। বুধবার রাতে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেন। পরে তিনি বাড়িতে ফিরে যান।

এদিকে, তার জোড়াবাগের বাসভবনে পৌঁছে সিবিআইয়ের একটি দল। দরজা না খোলায় দেওয়াল টপকে বাড়িতে ঢোকেন তারা। এরপর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলায় চিদাম্বরমকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জারি করা হয়েছিল লুক আউট নোটিস। চিদাম্বরমের দেশ ছাড়ার ওপরও জারি হয় নিষেধাজ্ঞা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন চিদাম্বরম। দিল্লিতে তার গাড়ির চালককে নামিয়ে ফোন বন্ধ করে নিজেই গাড়ি চালিয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছিলেন বলে খবর পাওয়া যায়। এরপরই বুধবার প্রকাশ্যে আসার পর তিনি গ্রেপ্তার হলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা