,

সরাইলে ইকরাম হত্যা মামলার চার আসামির পুলিশ রিমান্ড মঞ্জুর

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র ইকরাম হোসেনের নৃশংস হত্যা মামলার আসামি শিমুল, সোহাগ ও নাজমা বেগম প্রত্যেককে তিন দিন করে এবং নাজিম উদ্দিনকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে সোমবার (১৯ আগস্ট) আদেশ দিয়েছেন আদালত। এরআগে এ মামলায় পুলিশ এই চার আসামি প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তকারী অফিসার সরাইল থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দে এই প্রতিবেদককে চার আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, শীঘ্রই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়ায় খালাতো বোনের বাসার খাটের নিচ থেকে ইকরাম হোসেনের লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সরাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ইমরানুল হাছান সাদী(১৯), নাজিম উদ্দিন(৫৫) ও নাজমা বেগম(৪০) গ্রেফতার করে এবং ১৪ আগস্ট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে আইনশৃঙ্খলা বাহিনী শিমুল ও সোহাগকে গ্রেফতার করে। এরমধ্য থেকে আসামী ইমরানুল হাছান সাদী(১৯) উল্লেখিত ঘটনায় নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। এরপরই বের হয়ে আসে হত্যাকান্ডের রহস্য।

এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় নানা কথা চাউর রয়েছে। ইকরামের মরদেহ দেখে যেকেউ বলবে ‘এই হত্যাকাণ্ড পেশাদার কিলার দিয়ে করানো হয়েছে।’ পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে  তদন্ত করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। স্কুল শিক্ষিকা নাজমা বেগম ও তার ভাই নাজিম উদ্দিনকে উদ্দেশ্য মূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। অধিকতর তদন্তে এর সত্যতাও বেরিয়ে আসবে। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে ইকরাম খুনের ন্যায় বিচার নিশ্চিত করা হউক। এ মামলায় কোন নিরপরাধ মানুষকে জড়িয়ে যেন প্রকৃত অপরাধীকে আড়াল করা না হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি