,

জয়শঙ্কর ঢাকায় নেমেই সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিলেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় নেমেই সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথম ঢাকা সফরে আমি সত্যিকারভাবে আনন্দিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার মতো অনেক ইস্যু আছে যা আগামীকাল মঙ্গলবার কার্যকরভাবে আলোচনায় আসবে।’

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিমানবন্দরে পৌঁছালে ড. জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন জয়শঙ্কর। ঢাকা সফরকালে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করবেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জয়শঙ্করের ঢাকায় আশা অত্যন্ত আনন্দের। তিস্তা চুক্তিসহ অমীমাংসিত সব বিষয়ে আগামীকাল বৈঠকে আলোচনা করে জানানো হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। তিনদিনের সফর শেষে আগামী বুধবার ঢাকা ত্যাগ করার কথা জয়শঙ্করের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা