,

সরাইলে ব্রীজ মেরামতের টাকা “চেয়ারম্যানের পকেটে” !

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পানিশ্বর বাজারে ঐতিহ্যবাহী জাফর খালের ওপর নির্মিত “বন্ধু ব্রীজ” সংস্কারের অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। চলাচলের প্রয়োজনে মানুষ ঝুঁকি নিয়েই লোহার তৈরি এই ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন।

অথচ অনুমান দেড় বছর আগে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান একটি বিশেষ বরাদ্দ থেকে ৭৫ হাজার টাকা দেন এ ঝুঁকিপূর্ণ ব্রীজ মেরামতের জন্য।

অভিযোগ আছে, পানিশ্বর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. দ্বীন ইসলাম এ ব্রীজের কোন প্রকার কাজ না করেই সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে সেই বরাদ্দের টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, বিভিন্ন ব্যবসার কেন্দ্রস্থল পানিশ্বর বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে জাফরখাল। এতে বাজারটি দু’ভাগে বিভক্ত হওয়ায় মানুষের নানা দূর্ভোগ বছরের পর বছর যাবত। প্রায় ছয় বছর আগে তৎকালীন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এমরান হোসেন, সেই এলাকার মানুষদের দীর্ঘ বছরের দূর্ভোগ লাগবে জাফরখালের ওপর এই লোহার “বন্ধু ব্রীজ” তৈরি করিয়ে দেন।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম এ প্রতিবেদকের কাছে সেই বরাদ্দের কথা স্বীকার করে বলেন, ৭৫ হাজার টাকা আমার কাছেই আছে। এই টাকার সঙ্গে আরেকটি অন্য বরাদ্দের টাকা একত্র করে অচিরেই এই ঝুঁকিপূর্ণ লোহার ব্রীজের মেরামত কাজ করানো হবে। তবে ইউপি চেয়ারম্যান স্বীকার করেন “সরকারি বরাদ্দের টাকা এইভাবে হস্তমজুদ রাখার বিধান নেই।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর