,

মেসির সেই জাদুকরী গোল উয়েফার বর্ষসেরা (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইস সুপার স্টার বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি মানেই যেন নতুন রেকর্ড। মাঠে নেমে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। রেকর্ড আর ট্রফি নিজের ঝুলিতে যোগ করাই যেন তার কাজ।

এদিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফ্রি-কিক থেকে করা মেসির গোলটি এবার উয়েফার বর্ষসেরা গোলের খেতাব জিতেছে।

গত আসরে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লিভারপুলের খেলোয়াড়দের প্রাচীর টপকে গোলকিপার অ্যালিসন বেকারকে বোকা বানিয়ে ফ্রি কিক থেকে ওই গোল করেন বার্সা ফরোয়ার্ড। উয়েফা ডট কমের ২০১৮-১৯ মৌসুমের সেরা গোলের জন্য আরও একখানা ট্রফি নিজের ভাণ্ডারে যোগ করেন।

সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ম্যাচের ৮১তম মিনিটে গোল পোস্টের ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক নিয়েছিলেন মেসি। লিভারপুল ডিফেন্সের দেয়াল ডিঙিয়ে বল চলে যায় গোলমুখে। ঝাঁপিয়ে পড়েও শট ঠেকাতে ব্যর্থ হন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন।

যদিও ফিরতি লেগে সেই লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বার্সেলোনাকে।

https://youtu.be/IjxOSp9zwg8

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা