,

ভুলে গিয়েছিলাম রাজ আমার স্বামী : শুভশ্রী

news-image

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ সুখে সংসার করছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। সেই সঙ্গে সিনেমাতেও ফিরেছেন তিনি। অভিনয় করেছেন ‘পরিণীতা’ মুভিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। শুটিংয়ের সময় নাকি ছবির ইউনিটকে শাশুড়ি বলে রেখেছেন, তার বৌমাকে যেন রোদে পুড়িয়ে শুট করানো না হয়। এবার শুভশ্রী বললেন স্বামীর সঙ্গে তার শুটিংয়ের অভিজ্ঞতা।

কলকাতার শীর্ষ এক দৈনিককে দেওয়া সাক্ষাতকারে স্বামী তথা ‘পরিণীতা’র পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে শুভশ্রী বলেন, ‘ আমি সত্যি বলছি, ছবি করার সময় ও যে আমার হাজব্যান্ড ভুলে গেছিলাম। চোখ বন্ধ করে আমার পরিচালককে ফলো করে গেছি। ওর ক্ষেত্রেও মনে হয়নি যে ও ওর স্ত্রীকে পরিচালনা করছে। তবে ভালো শট হলে ও আমাকে বলেছে।’

স্বামী হিসেবে রাজ চক্রবর্তী কেমন- এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, ‘এটা তো খুব ব্যক্তিগত প্রশ্ন। আর এই উত্তর এখন পড়ার জন্য কেউ আগ্রহী হবে না। বরং আমরা যখন প্রেমিক-প্রেমিকা ছিলাম তখন অনেক বেশি আগ্রহ ছিল মানুষের। ওর প্যাশনটা আমি এখন কাছ থেকে দেখতে পাই। একসঙ্গে থাকতে গিয়ে দেখি, রাজ কাজের জন্য কতটা পাগল। ও ছবি খায়, ছবি ঘুমোয়। কাজ পাগল একেবারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা