,

মা-বাবাকে হ’ত্যা চেষ্টা, দিনভর বেঁধে রাখা হয় চা শ্রমিককে

news-image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে মা-বাবাকে কু’পিয়ে হ’ত্যা চেষ্টা করায় টেটে ঝড়া (৩০) নামে এক মা’দকাস’ক্ত চা শ্রমিকে দিনভর ম্যানেজার বাংলোতে বেঁধে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। পরে চিকিৎসার কথা বলে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে এনেছেন পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, মা’দকাস’ক্ত টেট ঝড়া শুক্রবার সকালে তার পিতা অতুল ঝড়া এবং মায়ের ওপর ধারালো দা হাতে নিয়ে আ’ক্রামণ চালান। প্রাণ রক্ষা পেতে মা-বাবা দৌড়াতে থাকলে তিনিও ‘দা’ হাতে নিয়ে পেছন পেছন দৌড়াতে থাকেন। এ সময় বাগান ব্যবস্থাপকসহ স্থানীয় লোকজন তাকে বাংলোর পিলারের সঙ্গে হাত বেঁধে রেখে দেন। বিকেলে তাকে চুনারুঘাট থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে সন্ধ্যায় মা’দকাস’ক্ত এই যুবকের চিকিৎসার কথা বলে থানা থেকে ছাড়িয়ে এনেছেন পরিবারের লোকজন।

শুরুতে বেঁধে রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে নালুয়া চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, টেটঝড়া মা’দকাস’ক্ত। নিজের বাবা-মাকে হ’ত্যার চেষ্টা চালালের তাকে বেঁধে রাখা হয়। পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হোসেন জানান, স্থানীয়রা টেটে ঝড়াকে থানায় নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখে রাখবেন এবং চিকিৎসা করাবেন বলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা