,

ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ও জালনোট সনাক্তে বুথ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পশুর হাটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ও জালনোট চক্রের উপর নজরদারী বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পৌরশহরের ভাদুঘর গরু বাজারে এই বিষয়ে বিশেষ র‍্যাবের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সাধারণ জনগন যাতে করে নির্বিগ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সে জন্য র‌্যাব নিরাপত্তা প্রদানে সদা সজাগ রয়েছে। জাল নোট চক্রের অপতৎপরতা ঠেকাতে, জাল নোট তৈরি ও বাজারজাতরোধে মাঠে তৎপর রয়েছে র‌্যাবের গোয়েন্দারা এবং বিশেষ টহল টিম। জাল নোট ব্যবসায়ীদের অপতৎপরতা ঠেকাতে র‌্যাবের পক্ষ থেকে জাল নোট চিহ্নিতকরণে বুথ বসানো হয়েছে। র‌্যাব সদস্যরা বিভিন্ন পশুর হাটে ঈদের পূর্বরাত পর্যন্ত পশু ক্রেতা-বিক্রেতাদের বিনা খরচে মেশিনের মাধ্যমে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করবেন।

বাজারে ক্রেতা বিক্রেতা কেহ যাতে প্রতারিত না হন তার জন্য সকলকে সতর্ক থাকতে এবং এ সংক্রান্ত যে কোন তথ্য দেয়ার জন্য সচেতন নাগরিকদের অনুরোধ করেন তিনি। এ সময় ভৈরব র‍্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা