,

প্রবাসী ছেলের লা’শ আনতে গিয়ে উল্টো লা’শ হলেন পিতা!

news-image

সৌদি প্রবাসী পুত্রের লা’শ আনতে গিয়ে ম’র্মান্তিক সড়ক দূ’র্ঘটনায় মোঃ আলী আহমদ (৬০) নামের এক পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার এলাকায় এ দূ’র্ঘটনাটি ঘটেছে। নি’হত মোঃ আলী আহমদ মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে মরুর দেশ সৌদি আরবে ওই গ্রামের মোঃ আলী আহমদ এর পূত্র মোঃ জজ মিয়া মৃত্যুবরণ করে। সেখান থেকে লা’শ পাঠানো হয় দেশে। শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান-বন্দরের পুত্র জজ মিয়ার লা’শ আনতে যান পিতা মোঃ আলী আহমদসহ আত্মীয় স্বজন।

বিমানবন্দর থেকে লা’শবাহী এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ ৭১-১১৪২) যোগে বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার হারিখাল ব্রীজের নিকটে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৬-৪৯৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সটি পাশের জলা’শয়ে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মোঃ আলী আহমদ নি’হত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানী নগরের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নি’হতের লা’শ ও এ্যাম্বুলেন্সটি উ’দ্ধার করেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দু’র্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা