,

পাকিস্তানে চালু হল ‘ভারতকে না বলুন’ স্লোগান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘ভারতকে না বলুন’ নামে এক জাতীয় স্লোগান চালু করে। সেখানে ভারতের সঙ্গে যাবতীয় সাংস্কৃতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। বিনোদন জগতে দুই দেশের যৌথ উদ্যোগগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান ঘোষণা করেন, ‘সব ধরনের ভারতীয় কনটেন্ট বন্ধ করে দেওয়া হল। ভারতীয় ডিটিএইচ সরঞ্জাম বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান।ভারতের কোনো কন্টেন্ট যেন পাকিস্তানে আসতে না পারে, সে বিষয়ে নজরদারি করতে একটি গ্রুপ তৈরির বিষয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া দৈনিক ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় পাকিস্তানের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছে দেশটির সরকার।গতকাল বৃহস্পতিবার এক টুইটে আওয়ান বলেন, ‘পাকিস্তানের কোনো সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে না। ভারতীয় নাটক, সিরিয়াল, চলচ্চিত্রসহ যেকোনো ধরনের কন্টেন্ট পাকিস্তানে নিষিদ্ধ।’

এ ছাড়া ভারতে নির্মিত বিজ্ঞাপন পাকিস্তানে প্রচার না করতেও পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তথ্য সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা