,

ক্যান্সার হাসপাতাল মেরামতে ২৫ কোটি টাকা দিলেন সালাহ

news-image

সম্প্রতি সন্ত্রাসী হামলায় অনেক ক্ষতি হয়েছে মিশরের কায়রোতে অবস্থিত ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। হাসপাতালটি মেরামতের জন্য আড়াই কোটি পাউন্ড দান করেছেন লিভারপুলে খেলা দেশটির তারকা ফুটবলার মোহামেদ সালাহ। বাংলাদেশী টাকায় অর্থের পরিমাণ ২৫ কোটি!গত রোববার সন্ধ্যায় হাসপাতাল ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এতে হাসপাতাল ভবনের বেশ কিছু অংশ ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদেই ছিলেন।

বিস্ফোরক বোঝাই এক গাড়ি ক্যান্সার ইন্সটিটিউটের ভবনে আঘাত হানলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। তাতে এগিয়ে আসলেন সালাহও। হাসপাতালটি সংস্কারে তারকা এই ফুটবলার আড়াই কোটি পাউন্ড সহায়তা দিচ্ছেন বলে সংবাদ মাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে।

লিভারপুল ইকো ও কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মোহামেদ এলকোস্ট সালাহর এই অর্থ সহায়তার খবর নিশ্চিত করেছেন। সালাহর দেওয়া অর্থ হাসপাতালটি মেরামতের অর্ধেক খরচ জোগাবে বলে আশা করা হচ্ছে।

এর আগেও দেশকে সহায়তায় এগিয়ে এসেছেন তারকা ফুটবলার সালাহ। মিশর জাতীয় ফুটবল দলের সাবেক মিডিয়া অফিসার ইনাস মাজহার জানিয়েছেন, দেশের সঙ্গে সালাহ সবসময়ই যোগাযোগ রাখেন। মিশরে তার গ্রামের উন্নয়নে এরই মধ্যে অনেক অর্থ সহায়তা করেছেন। গ্রামের কেউ বিবাহ করলে, অসুস্থ হয়ে পড়লে সালাহ তার বাবার মাধ্যমে অর্থ সহায়তা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ