,

মেয়ের প্রেম ফাঁ’স: উল্টো হুমকিতে ফাঁ’সিতে ঝুললেন গৃহশিক্ষিকা!

news-image

কুমিল্লার নাঙ্গলকোটে শিক্ষার্থীর বোনের প্রেমের সম্পর্ক ফাঁ’স করায় লাঞ্ছিতের হু’মকি পেয়ে আ’ত্মহ’ত্যা করেছেন এক গৃহশিক্ষিকা। মৃত্যুর আগে একটি সু’ইসাইড নোটও লিখে যান তিনি।
সোমবার জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামের ঘটনাটি ঘটে। মৃ’ত গৃহশিক্ষিকা ওই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

সু’ইসাইডে লেখা ছিল আমি অন্যায় করার পর মাফ চেয়েছি। কিছু কথা বলার পর তাদের কাছে মাফ চেয়েছি। তারা বলে ঈদের পর দরবার করবে। এই ভয়ে আমি ঝুলতে বাধ্য হলাম। আমার বাবা মায়ের কাছে অনুরোধ, তারা আমাকে যেন মাফ করে। আমি কিছু কথা বলার কারণে, আমার ছাত্র-ছাত্রীদের অভিভাবক নাজমা আক্তার ও তার মা, শ্বাশুড়ি আমার ম’রণের কারণ। তারা তিনজন আমার মৃত্যুর জন্য দায়ী।

কয়েকদিনের অনুসন্ধানে জানা যায়, প্রতিবেশী প্রবাসী আলমগীর ও নাজমার মেয়েকে আরবি প্রাইভেট পড়াতেন তাহেরা। ফলে তাদের বাড়িতে প্রতিদিন যাতায়াত ছিল তার। কলেজে পড়ুয়া নাজমার মেয়ের সঙ্গে এক পল্লী বিদ্যুৎ কর্মীর সঙ্গে প্রেম হয়। যা দেখে গৃহশিক্ষিকা তার ছাত্র-ছাত্রীদের কাছে বলে।

পরে তারা তাদের মা নাজমাকে এ বিষয় জানালে তাহেরাকে কটু বাক্যে ছুড়েন নাজমা। মেয়ে বাড়িতে আসলে কঠিন বিচার হবে বলে ‘হুমকিও দেন। সে ভালোর জন্য বলার পর উল্টো তাকে দোষারোপ করা হয়। এ কথা জানানোতে তার ভুল হয়েছে বলে আত্মপক্ষ সমর্থন করে তাহেরা।পরে দরবার, সালিশির ভয় দেখালে নিজ বাড়িতে গ’লায় ফাঁ’স দেয় তাহেরা।

এ ব্যাপারে অভিযুক্ত নাজমা বলেন, আমি হেসে হেসে তাহেরাকে বলেছি, তুই ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এসব কি বলছিস! আমার মেয়ে ঈদের সময় বাড়িত আসলে তা প্রমাণ হবে। পাশাপাশি তোর কঠিন বিচার হবে। পরে সে বাড়িতে চলে যায়। তাহেরা যে ফাঁ’সি দেবে, আমার জানাই ছিল না।

তাহেরার বাবা মুজিবুর রহমান জানান, তার মেয়ে ও ওই পরিবারের সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে কি কারণে সে আ’ত্মহ’ত্যা করেছে তা তিনি জানেন না এখনো। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বলেন, ম’রদেহ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা