,

‘কাশ্মীর সংকটের কোনও সামরিক সমাধান নেই’

news-image

ইরান সংসদের স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাশ্মীরে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেহরান উদ্বিগ্ন এবং কাশ্মীর সংকটের কোনও সামরিক সমাধান নেই। বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।আমির আব্দুল্লাহিয়ান বলেন, জম্মু-কাশ্মীর তথা ওই অঞ্চলের মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমস্যা সমাধান চায় ইরান।

এ সময় তিনি কাশ্মীর সংকট সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

কাশ্মীরী সংগঠনগুলো বলেছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের অর্থ হলো সেখানকার অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপরও সেখানে বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা