,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

news-image

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় বিয়ের দাবিতে মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। তার দাবি, প্রেমিক নূর নবীর (২০) সঙ্গে সম্পর্ক বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

মঙ্গলবার (৭ আগস্ট) দিবাগত রাত থেকেই নূর নবীর বাড়িতে অবস্থান নিয়েছেন ওই প্রেমিকা। তবে তার এমন অবস্থান এই প্রথম নয়। এর আগেও দুই বার তিনি নূর নবীর বাড়িতে অবস্থান নিয়েছিলেন। সে সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।

প্রেমিকা অনশন চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে বলেন, ‘নূর নবী আমার সহপাঠী। দেড় বছর আগে তার সঙ্গে আমার সম্পর্ক হয়। কিন্তু বিয়ের কথা বললে নূর নবী রাজি হয় না। আমার দাবি, তার পরিবারের লোকজন এখানে এসে বিষয়টি সুরাহা করুক। সুরাহা না হওয়া পর্যন্ত আমার অনশন চলবে।

এ ঘটনায় মাইনীমুখ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান, আমি এলাকার বাইরে আছি। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।প্রতিবেশীরা জানিয়েছে, বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধ দাদী ও এক প্রতিবন্ধী চাচা ছাড়া সেই বাড়িতে আর কেউ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা