মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল। আজ শুক্রবার জু‘মার নামাজ শেষে ফান্দাউক দরবার শরীফ থেকে পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে নাসিরনগর-ফান্দাউক সড়কের সামনে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম,বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,মুরিদান,ভক্তবৃন্দ ও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর পীরজাদা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,যুব খাদিমুল ইসলামের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ,যুব খাদিমুল ইসলামের সহ-সভাপতি মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ ও বাংলাদেশ আঞ্জুমানে

ইসলামী ছাত্রমহল কেন্দ্রীয় সহসভাপতি পীরজাদা মাওলানা বাকের মোস্তুফা প্রমূখ।বক্তারা ভারত সরকার কর্তৃক জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব ও মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করে কাশ্মীরের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং বিশেষ মোনাজাত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক