,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি চলছে গাড়ি

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতির এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ চলছে। চার লেনের আশি ভাগ কাজ শেষ হওয়ায় সুবিধা পাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ।

এদিকে, উত্তরবঙ্গের ২৬টি জেলার ৯২টি রোডসহ ১২২ রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করায় রাস্তায় যানবাহনের চাপ অত্যাধিক বেশি থাকায় এ মহাসড়কে ধীরগতি যানবাহন চলাচল করছে।

শুক্রবার ভোর সকালে নাটিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন উল্টে খাদে পড়ে গেলে কিছুটা যানজটের সৃষ্টি হয।

উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যায়। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল কিছুট স্বাভাবিক হলেও রাস্তায় অতিরিক্ত গাড়ি চাপের কারণে থেকে থেমে চলছে যানবাহন। এর মধ্যে ফিটনেজবিহীন যানবাহন রাস্তায় বিকল হওয়া ও ছোট খাটো দুর্ঘটনার ও বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

ঈদে ঘরমুখো মানুষ ও কোরবানির পশুবাহী ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে যানজটমুক্ত পরিবেশে কোন প্রকার দুর্ভোগ ছাড়াই শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারে তার সকল ব্যবস্থাই গ্রহণ করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

মহাসড়ক যানজটমুক্ত রাখতে আট শতাধিক পুলিশ ও ১৯০ জন আনসারসহ দেড় শতাধিক লোকবল দায়িত্ব পালন করছে। এছাড়াও মহাসড়কে চলাচলকারী যাত্রীরা যাতে ছিনতাই, রাহাজানী ও অজ্ঞানপাটি খপ্পড়ে পড়তে না পারে তার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর