,

বনপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত, আহত অন্তঃসত্ত্বা স্ত্রী

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধরা এলাকায় শুক্রবার সকালে দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির অন্তসত্বা স্ত্রী ও অপর মোটর সাইকেল আরোহী।
নিহত মেহেদী হাসান (২৮) যশোর জেলার শার্শা উপজেলার আমলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রোখসানা বেগম (২২) নিহত মেহেদী হাসানের স্ত্রী এবং বাবু হোসেন (৩০) অপর মোটর সাইকেলের আরোহী ও নাটোরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিজের অন্তসত্বা স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে মোটর সাইকেলযোগে বাড়ী যাচ্ছিলেন মেহেদী হাসান। মেহেরপুরের কর্মস্থল থেকে অপর মোটর সাইকেল আরোহী নাটোর আসছিলেন। সকাল ৯টার দিকে দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রোখসানাকে নাটোর সদর হাসপাতালে এবং আহত বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদী হাসানের মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা