,

ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার পৃথক ছয়টি জায়গায় হামলা চালায় ওই হামলাকারী। এ ঘটনায় ৩১ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করেছে অঙ্গরাজ্যের পুলিশ।

বিবিসি জানিয়েছে, এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি ছুরি ও বন্দুক ছিনিয়ে নেয় ওই হামলাকারী। এরপর ওই নিরাপত্তারক্ষীকেই গুরুতর জখম করে। বর্তমানে ওই হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনো তার নাম প্রকাশ করেনি পুলিশ। মূলত ডাকাতির উদ্দেশ্যেই ছুরি নিয়ে হামলা চালান তিনি।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরের পুলিশ কর্মকর্তা কার্ল হুইটনি বলেন, ‘সে খুব রাগান্বিত ছিল এবং অনেকের ক্ষতি করেছে।’

চলতি সপ্তাহেই, টেক্সাস এবং ওহাইয়ো রাজ্যে এলোপাতাড়ি গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে ৩১ জন। ঘটনাগুলোয় শ্বেতাঙ্গ উগ্রবাদ এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে ভুক্তভোগী পরিবারগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা