,

হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া ১৮ মামলার আসামি চিনু মিয়া (৩৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালি বাঁধের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। চিনু মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা বিচারাধীন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি চিনু মিয়া বৃহস্পতিবার গভীর রাতে চর এলাকায় পালিয়েছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ কাটাখালি এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগিরা কাটাখালিতে পৌঁছালে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চিনু। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত বুধবার রাত ১০টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাঁধের ওপরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগী ও স্বজনরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চিনুর সহযোগী নুর আলম ও তাজনুরকে আটক এবং দুটি মোটরসাইকেলে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ